১৭ দফা দাবিকে সামনে রেখে বামেদের দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ সভা
নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুর নগর নিগমের বেহাল পরিষেবা, দুর্গাপুর নগর নিগম নির্বাচন সহ মোট ১৭ দফা দাবিকে সামনে রেখে দুর্গাপুর সিপিআইএম-এর পক্ষ থেকে দুর্গাপুর নগর নিগমের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। এছাড়াও সিপিআইএম দলের প্রতিনিধিরা এদিন দুর্গাপুর নগর প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। সোমবার বিকেলের সিপিআইএম - এর এই বিক্ষোভ কর্মসূচি উপস্থিত ছিলেন, সিপিআইএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী, সিপিআইএম নেত্রী মীনাক্ষি মুখেপাধ্যায়, দুর্গাপুরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ অন্যান্য বাম নেতৃত্ব এবং বাম দলের কর্মী ও সমর্থকরা । বামেদের বিক্ষোভ কর্মসূচি মঞ্চ থেকে, এদিন বাম নেতারা বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল সরকারকে শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, বেকারদের কর্মসংস্থান সহ বিভিন্ন ইস্যুতে তুলোধুনা করেন। পাশাপাশি সভামঞ্চ থেকে শাসক দল তৃণমূলকে নানান ইস্যুতে বিঁধলেন বাম নেত্রী মিনাক্ষী।এদিন তিনি বলেন, আমরা কোন রাজনৈতিক দলের কাছে আসিনি, এসেছি মানুষের জন্য তৈরী একটি কার্যালয়ে। মানুষের পরিষেবার দাবি নিয়ে। যারা সরকারী ভাবে দায়িত্বপ্রাপ্ত এই কাজের জন্য তাঁদের কাছে এসেছি। এছাড়াও তিনি বলেন, তৃণমূল গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে। রাজ্যের মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।মদ, জুয়া, পাট্টা দিয়ে সমাজকে ধ্বংস করেছে। এখানে মহিলাদের কোন সুরক্ষা নেই। রাজ্যে অবৈধ কয়লা,বালি ও লোহার ব্যবসা চালাচ্ছে তৃণমূল নেতারা। পাশাপাশি তিনি এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, জ্যোতি বসু গণতন্ত্র প্রসারিত করেছিল,আর তৃণমূল গণতন্ত্রকে সংকুচিত করছে। এছাড়াও তিনি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর তিন সদস্যের অপসারণ নিয়েও এদিন কটাক্ষ করেন।
Click Here to Visit
What's Your Reaction?